সাউথইস্টে ব্যাটেল অব বাইটস ই-স্পোর্টস চ্যাম্পিয়ন আন্ডারডগস ও আরমান কায়েস
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যাটেল অব বাইটস ই-স্পোর্টস টুর্নামেন্ট। এতে ভ্যালোরেন্ট বিভাগে জয় পেয়েছে 'এসইইউ আন্ডারডগস'।
এছাড়া ইএ এফসি ২৪ ক্যাটাগরিদের আরমান কায়েস চ্যাম্পিয়ন হয়েছেন এবং প্রথম ও দ্বিতীয় রানারর্স আপ হয়েছেন মাহিন উদ্দিন এবং আল আমিন মো. তানভীর।
বাংলাদেশ ইয়ুথ ডেভোলপমেন্ট অ্যান্ড ই-স্পোর্টস অ্যাসোসিয়েশনের (বিওয়াইডিইএসএ) সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্র্যন্ড ফিনালে গত ৭ মে ২ -০ পয়েন্টে ডেথ উইশকে পরাজিত করে এসইইউ আন্ডারডগস।
টুর্নামেন্টর সমাপনী অনুষ্ঠানে বুধবার (৮ মে) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আ ন ম মেশকাওয়াত উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেনে বাংলাদেশ ইয়ুথ ডেভোলপমেন্ট অ্যান্ড ই-স্পোর্টস অ্যাসোসিয়েশনের (বিওয়াইডিইএসএ) হেড অব প্রডাকশন মো. নাফিউল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন এবং সিএসই বিভাগের প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়াম্যান ও সহযোগী অধ্যাপক শাহরিয়ার মঞ্জুর।







